রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৮৭ বার

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে গ্রেপ্তার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিল পুলিশ।

আজ দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফরিদপুর জেলা পুলিশ সুপারের এই কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের দুই ভাই রুবেল ও বরকতের দুই হাজার কোটি টাকা পাচার মামলায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ফুয়াদ। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন সময় পুলিশের অভিযান ব্যর্থ হয়েছে।

আরও জানা গেছে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ১৩টির মতো মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা দুই হাজার কোটি টাকা পাচার ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুরের ঘটনার মামলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com