বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ব্রিটিশ এমপিকে ছুরিকাঘাতে খুন ‘সন্ত্রাসী’ ঘটনা : পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এমপি স‌্যার ডেভিড অ্যামেসের হত‌্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী’ ঘটনা বলছে ব্রিটিশ পুলিশ। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। গত শুক্রবার অ্যাসেক্সে নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় ডেভিড অ্যামেসের ওপর হামলা হয়েছিল। মেট্রোপলিটন পুলিশ বলেছে, ‘এই ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।’

অ্যাসেক্স পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে তারা লে-অন-সি এলাকায় ছুরি হামলার খবর পায় তারা। হামলার ঘটনায় সম্পৃক্ত ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে দুইটি স্থানে তারা তাল্লাশি চালিয়েছে। পুলিশের ধারণা, হামলার সময় আটক ওই ব‌্যক্তি একাই ছিল। তবে এ ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৯৮৩ সালে বাসিলডন থেকে এমপি নির্বাচিত হন ৬৯ বছর বয়সী ডেভিড অ্যামেস। ১৯৯৭ সালে তিনি পাশের সাউদেন্ড ওয়েস্ট আসন থেকে নির্বাচিত হন এবং জয় পান। তার পাঁচ ছেলে-মেয়ে রয়েছে।

ব্রিটেনে গত পাঁচ বছরে তিনিসহ দু’জন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির একজন এমপি জো কক্স হামলায় নিহত হন। উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকায় প্রথমে তাকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com