বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বকাপে দারুণ মাইলফলকের সামনে সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪২ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দারুণ এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। আর মাত্র ১০ উইকেট পেলেই সবচেয়ে বেশি উইকেট শিকারির রেকর্ড গড়বেন তিনি। বিশ্ব মঞ্চে এই ফরম্যাটে ৩০ উইকেট শিকার করে সাত নম্বরে থাকা সাকিবের সামনে বাধা কেউই নেই। কারণ তার সামনে থাকা বাকি ছয়জনই নেই এবারের বিশ্বকাপে।

এখন পর্যন্ত আয়োজিত সবকয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন সাকিব। ২৫ ম্যাচে ৬.৬৪ ইকোনমি ও ১৯.৫৩ গড়ে মোট ৩০ উইকেট শিকার করেন তিনি। সাকিবের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান উইকেট শিকারী ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ২১ ম্যাচে ৩৫ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার চেয়ে তিন ম্যাচ বেশি খেলা পাকিস্তানের ওমর গুল পেয়েছেন ৩৫ উইকেট।

তালিকার শীর্ষ তিনে থাকাদের মধ্যে দু’জনই পাকিস্তানের দুই স্পিনার শহীদ আফ্রিদি ও সাঈদ আজমল। তিনে থাকা আজমলের ২৩ ম্যাচে শিকার ৩৬ উইকেট। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৩১ ম্যাচে পেয়েছেন ৩৮ উইকেট। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক আফ্রিদি ৩৪ ম্যাচে পেয়েছেন ৩৯ উইকেট।

আফ্রিদিকে টপকে শীর্ষে উঠার কাজটা কঠিন অবশ্যই। তবে বিশ্বকাপের এক আসরে ১০ উইকেট পাওয়ার রেকর্ড সাকিবের রয়েছে। সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১০ উইকেট। এর আগের বিশ্বকাপে হাতে ঘুরিয়ে তার শিকার ৮ উইকেট। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সাকিবের বোলিংয়ে এমন ধারাবাহিকতা থাকবে তা প্রত্যাশা করাই যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com