বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

আইসিসির সিদ্ধান্ত বদল, বাংলাদেশ নাও পড়তে পারে ভারতের গ্রুপে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২০২ বার

শেষ ম্যাচে জিতলেও সুপার টুয়েলভ নিশ্চিত নয় বাংলাদেশের। কোনো রকম আশা বাঁচিয়ে রেখেছে লাল সবুজের দল। কিন্তু এখনো কঠিন সমীকরণে মধ্যে রয়েছে টাইগাররা। এসব সমীকরণ পেরিয়ে সুপার টুয়েলভে উঠলেও কোন গ্রুপে পড়বে তা আইসিসি আগেই জানিয়েছিল। বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ। পড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘টু’ তে। তবে হঠাৎই ওই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।

বাংলাদেশ বি গ্রুপ রানার্স আপ হলে এই গ্রুপে না পড়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদল এসেছে। এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এ১ ও বাংলাদেশকে বি২ হিসেবে ঘোষণা দেয় তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণে ভালোভাবেই টিকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে বি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি না এ নিয়ে সংশয় আছে অনেক। স্কটল্যান্ড শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর তারা হারলে ও বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতলে যেতে হবে রান রেটের সমীকরণে। সেক্ষেত্রেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com