রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঢাবির ভর্তি পরীক্ষা কেন্দ্রে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২২২ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’  ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষের আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া।

আগুন লাগলেও শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে বলে জানান অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষ চলবে।

সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩ দশমিক ৮১ জন। এবার এই ইউনিটে এক হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১৫ হাজার ৮৮১টি।

প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এবারের ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬১ হাজার ৮৫০ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় হাজার ৮৯৮ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাত হাজার ৭৯৮ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে আট হাজার ১২৪ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ১৭৮ জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ১৩ জনের এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জনের আসন পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com