বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার

জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১১ ব্যক্তি নিহত ও অন্তত আরো ১৫ আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়ার।

পূর্বাঞ্চলীয় প্রদেশ মাশোনাল্যান্ডের মুটোকো শহর এলাকার একটি মহাসড়কে বাসটির চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক ধরেই মোজাম্বিক সীমান্ত সংলগ্ন নিয়ামাপনডা থেকে রাজধানী হারারে যাওয়া হয়। ঘটনাস্থলেই আটজন এবং বাকী তিনজন হাসপাতালে নেয়ার পর প্রাণ হারায়।

রবার্ট মুজেজিয়া নামে প্রদেশের এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হারারে-এর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জিম্বাবুয়েতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, চালকের অসতর্কতা ও খারাপ রাস্তাঘাট এসব দুর্ঘটনার কারণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com