রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ভারতে ভুল তথ্য, বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়া রুখতে নাজেহাল ফেসবুক!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪১ বার

ভারতে ‘ভুল তথ্যের আদানপ্রদান, বিদ্বেষমূলক মন্তব্য এবং সহিংসতা উদ্‌যাপন’ রুখতে নাজেহাল হতে হচ্ছে ফেসবুককে। আমেরিকার সংবাদমাধ্যমের রিপোর্টে সম্প্রতি উঠে এসেছে এই তথ্য। ওই নেটমাধ্যম সংস্থার গবেষকরা এমন কিছু গ্রুপ এবং পেজ চিহ্নিত করেছেন, যেগুলো থেকে ক্রমাগত ‘উত্তেজক এবং মুসলিমবিরোধী’ বিভিন্ন পোস্ট করা হয়ে থাকে।

ভারতে ফেসবুকের মাধ্যমে হিংসা ছড়ানো রুখতে ফেসবুক কর্তৃপক্ষও যে হিমশিম খাচ্ছে, তাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। সেখানে লেখা হয়েছে, ‘ভারত ফেসবুকের অন্যতম বৃহৎ বাজার। অভ্যন্তরীণ তথ্য জানাচ্ছে, সেখানে ভুল তথ্য, বিদ্বেষমূলক মন্তব্য এক বড় সমস্যা।’ বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্ট এবং ‘বট’ ভারতের শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের প্রচারে ব্যবহৃত হয়েছে। তাও ভয়াবহ রকমের উদ্বেগের। এ রকমই এক ভুয়ো অ্যাকাউন্টের ৩ কোটির বেশি ফলোয়ার চমকে দিয়েছে ফেসবুককেও। সব মিলিয়ে ভুয়া খবর এবং বিদ্বেষমূলক খবর রুখতে হিমসিম খাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com