বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিমানের ককপিটে পরীর জন্মদিন!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সব কিছুতেই ভিন্নতা পছন্দ করেন। এর প্রমাণও মেলে ব্যক্তি জীবনে নানা কাজে। বিশেষ করে জন্মদিন উদযাপন, পরীর ক্ষেত্রে থাকে ভিন্নতা। যেকোনো একটি ভাবনাকে নির্ধারণ করে সাজানো হয় পুরো আয়োজন। গত বছর জন্মদিন ময়ূরের আদলে পরী সাজিয়েছিলেন রাজধানীর পাঁচতারা একটি হোটেল।

এবার পরীর জন্মদিনের মূল মঞ্চটি সাজানো হয় বিমানের ককপিটের আদলে। শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনদের যে কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়, তাও ছিল বিমানের টিকিটের আদলে বানানো। আর এই নায়িকাও আসেন বিমান বালার বেশে। শুধু সাজসজ্জাই নয়, বিশেষ কায়দায় বানানো স্কার্টকে লুঙ্গিতে রূপান্তর করে নেচেছেনও।

এদিকে, জন্মদিনের মঞ্চের ওপরের লাল রঙের ইংরেজি বর্ণ দিয়ে লেখা হয়- ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। সত্যি যেন আমন্ত্রিত অতিথিরা উড়েছেন পরীর জন্মদিনে। কেক কেটে নেচে-গেয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল রোববার রাতে কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটেন পরীমনি। এদিন ককপিটে প্রথমবার দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাস ধ্বনিতে সবাই তাকে স্বাগত জানায়। পরীও পুরো আয়োজন ঘিরে গানের ছন্দে নিজেকে মেলে ধরেন। এরপর কাটা হয় কেক। মজা করতে গিয়ে কেকে থাকা ক্রিম মাখিয়ে দেন সাংবাদিক ও তার বন্ধুদের।

উপস্থিত গণমাধ্যম বন্ধুদেরও অফিশিয়াল মন্তব্য করতে চাননি এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‌‘এখানে আপনাদের দাওয়াত শুধু আমার জন্মদিনের পার্টির জন্য; নিউজের জন্য নয়। পরীমনির নিউজের আর দরকার নেই। আপনারা এসেছেন এতেই আমি আপ্লুত।’

আয়োজনে উপস্থিত ছিলেন ‘গুণিন’ সিনেমার পুরো টিম অর্থাৎ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনেতা সাইফুল ইসলাম রাজ, মুস্তাফা মনোয়ার। পরী শেষ চমকটা দেন তাদের সঙ্গেই। অভিনেতা সাইফুল ইসলাম রাজের সঙ্গে বিশেষ পরিবেশনা উপহার দেন পরী। সেই পরিবেশনায় অংশ নেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও। এরপর একাই নৃত্য পরিবেশন করেন এই চিত্রনায়িকা। তার একক পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় পরীর লাল-সাদা’র জন্মদিন উদযাপন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com