বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

স্কটল্যান্ডকে উড়িয়ে আফগানদের বিশ্বকাপ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৮৩ বার

আফগানিস্তানের রানের পাহাড়ে চাপা পড়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার টুয়েলভে আসা স্কটিশদের উড়িয়ে দিয়েছে আফগানরা। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে মজিব উর রহমান ও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ৬০ রানে থামে স্কটিশরা। ১৩০ রানের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু করলো আফগানরা।

আজ সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই নম্বর গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে তারা। জবাবে ৯ ওভার চার বল বাকি থাকতেই মাত্র ৬০ রানে স্কটিশদের ইনিংস গুটিয়ে নেয় আফগানরা। বল হাতে পাঁচ উইকেট শিকার করেন মজিব উর ও চার উইকেট শিকার করেন রশিদ।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন করতে চেয়েছিল তেমনি হয় স্কটিশদের। প্রথম তিন ওভারে ঝড়ো শুরু করেন দুই ওপেনার জর্জ মুনসি, কাইলে কোয়েৎজার। ২৮ রানের এই জুটি ভঙেন মজিব উর। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটিশরা। একের পর এক উইকেট শিকার করেন মজিব উর। ৪ ওভারে ২০ রানে তোলেন পাঁচ উইকেট। শেষের দিকে ২ ওভার ২ বলে চার উইকেট শিকার করে ম্যাচ গুটিয়ে দেন রশিদ খান। তাতেই থামে স্কটিশদের ইনিংস।

এর আগে, ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী চেহারায় হাজির দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই-শাহজাদ। চার-ছক্কার পাওয়ার প্লেতে ঝড়ো সংগ্রহ গড়ে এই যুগল। শেষ পর্যন্ত ষষ্ঠ ওভারের পঞ্চম বলে এসে ডিপমিডউইকেটে ক্যাচ হন শাহজাদ। ফেরার আগে ১৫ বলে ২২ রান করে তিনি। দলীয় ৮২ রানের মাথায় আরেক ওপেনার জাজাইকে ফেরান মার্ক ওয়াট। ৩০ বলে ৪৪ করেন তিনি।

তিনে এসে ৩৭ বলে ৪৬ করেন তিনি। শেষের দিকে জাদরান ও মোহাম্মদ নবীর ৯ বলে ২১ রানের জুটিতে ১৯০ রানের সংগ্রহ পায় আফগানরা। ব্যাট হাতে ৩৪ বলে পাঁচ বাউন্ডারি ও তিন ছয়ে ৫৯ রান করেন নাজিবুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com