বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার

একসময় অস্ট্রেলিয়া একটানা ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে শুনলে স্বাভাবিক মনে হতো। অজিদের সেই আধিপত্য এখন আর নেই। তাই বলে এমন লজ্জাজনক রেকর্ডের সাথে জড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, তা বোধহয় ক্রিকেটপ্রেমীর দুঃস্বপ্নেও কখনো ভাবেননি।

দুবাইয়ে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ১২৫ রানে অল-আউট হওয়া মাত্রই এমন এক হতাশাজনক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া, যে দাগ তারা চাইলেও সহজে মুছে ফেলতে পারবে না।

আসলে এই নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ছয়বার অল-আউট হয় অস্ট্রেলিয়া। এক বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আর কোনও দল এতবার অল-আউট হয়নি। এই নিরিখে অস্ট্রেলিয়া ভেঙে দেয় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের যুগ্ম রেকর্ড।

২০১৭ সালে শ্রীলঙ্কা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট পাঁচবার অল-আউট হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট পাঁচবার অল-আউট হয়।

শনিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলে নেয়। ৫০ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com