শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কান্নাকাটি করে বিয়ের প্রস্তাব পেলেন নেহা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৫ বার

হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের বিচ্ছেদ নিয়ে কম সরগরম হয়নি বলিউড। কিন্তু এবার প্রাক্তন বন্ধুকে মনে করে কেঁদে ফললেন নেহা কক্কর৷

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে৷ সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১১-র মঞ্চে অ্যায় দিল হ্যায় মুশকিল-এর ছন্না মেরেয়া গানটি গাইতে শুরু করেন অদ্রিজ ঘোষ৷ অদ্রিজের গান শেষ হওয়ার পর, আচমকাই মাক্রোফোন হাতে নিয়ে ওই একই গান গাইতে শুরু করেন নেহা৷ শুধু তাই নয়, অ্যায় দিল হ্যায় মুশকিল-এর ওই গান নেহা তাঁর প্রাক্তনের জন্য গাইছেন বলেও জানান৷ ওই গান গাইতে গাইতেই চোখ ছলছল করে ওঠে নেহা কক্করের৷ যা দেখে মন খারাপ হয়ে যায় ওই শো-এ হাজির অন্য বিচারকদের৷

নেহার মন ভাল করতে এরপর মাঠে নামেন সঞ্চালক আদিত্য নারায়ণ৷ মুঝসে শাদি করোগি গান গেয়ে তিনি হাসিয়ে দেন নেহাকে৷ পাশাপাশি, নেহাকে তিনি বিয়ে করে তবেই বাড়িতে ফিরবেন বলেও জানান উদিত নারায়ণর ছেলে৷ যদিও পুরোটাই মজার ছলে৷

সম্প্রতি নেহা কক্করের উচ্চতা এবং গান নিয়ে মশকরা করেন বলে অভিযোগ ওঠে কৌতুক অভিনেতা কিকু শারদার বিরুদ্ধে৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ক্ষেপে যান নেহা৷ শুধু তাই নয়, কারও উচ্চতা নিয়ে এই ধরনের মজা, মশকরা একেবারেই করা উচিত নয় বলে স্পষ্ট জানান বলিউডের এই গায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com