রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাস ভাড়া নির্ধারণে বৈঠক চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে তিনদিন ধরে চলছে পরিবহন ধর্মঘট। এতে অচল হয়ে পড়েছে দেশ। দুর্ভোগে সাধারণ মানুষ। এই অচলাবস্থা কাটাতে বাস ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ রোববার বেলা সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়।

সরকারি কমিটির সদস্য, পরিবহন নেতা, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।

রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এ সময় ছবি তোলার পর সাংবাদিকদের সভা কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। বিআরটিএ কর্মকর্তারা বলছেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

বৈঠকে অংশ নেওয়া মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ করা না হলে মালিকদের অনেক সমস্যায় পড়তে হবে। বৈঠকে তাদের দাবি থাকবে ভাড়া পুনর্নির্ধারণের।

এর আগে গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। তবে বৈঠক শেষে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com