বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগ সভাপতিকে গুলি করে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২০০ বার

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, ‘লতিফকে গুলি করে মেরে ফেলা হয়েছে। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়িতে আসছিল। পরে কারা যেন তাকে গুলি করে হত্যা করেছে। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, ‘আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com