বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ঢাকায় পাকিস্তান দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার

এক মুঠো স্বপ্ন নিয়ে শুরু করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ভারতকে হারিয়ে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। সেমিতেই ছিটকে পড়লেন তারা। অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাবর আজমদের। তাই আর দেরি না করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় পা রাখল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে আজ শনিবার সকাল ৮টায় ঢাকায় পা রাখে বাবর আজমের দল। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসে দলটি। কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসেছিল পাকিস্তান।

এখনো করোনার প্রকোপ পুরোপুরি কাটেনি। যার ফলে দু্ই দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে পাকিস্তান দলের। অনুশীলনে নামার আগে আজ পাক ক্রিকেট দলকে যেতে হবে করোনা পরীক্ষার মধ্য দিয়ে। সেখানে নেগেটিভ এলেই মিলবে অনুশীলনে নামার ছাড়পত্র।

গত ১১ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় পাকিস্তানের। সুপার টুয়েলভ পর্বে একটি ম্যাচও না হারা বাবর-রিজওয়ানরা সেই দুঃস্বপ্নের পর গতকাল শুক্রবার দুবাইয়ে বিশ্রাম নিয়ে রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি শুরু হবে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে। পরের দিন দ্বিতীয় ম্যাচ। এই ফরম্যাটের শেষ ম্যাচটি ২২ নভেম্বর। এরপর শুরু হবে লাল বলের লড়াই। আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলায় হবে দ্বিতীয় টেস্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com