রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি পর ওয়ানডে নেতৃত্ব হারাচ্ছেন কোহলি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার

টি-টোয়েন্টির পর এবার কি ওয়ানডে নেতৃত্বও ছাড়তে চলেছেন বিরাট কোহলি? ভারতীয় দলের সদ্য সাবেক কোচ রবি শাস্ত্রী কিন্তু এবার সে ইঙ্গিতই দিয়ে দিলেন। অর্থাৎ তার ইঙ্গিত সত্যি হলে শিগগিরই হয়তো সীমিত ওভারে টিম ইন্ডিয়াকে সামলাবেন অন্য কোনো তারকা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলি জানিয়েছিলেন, এই টুর্নামেন্টের পরই কুড়ি-বিশের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। বিশ্বকাপের ব্যর্থতা নিয়েই টি-টোয়েন্টিতে নেতৃত্বে ইতি টানলেন কোহলি। তবে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে দলের ভার এখনো তার কাঁধেই রয়েছে। যদিও বিশ্বকাপ চলাকালীনই শোনা যায়, টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও নতুন কোনো অধিনায়ক চাইছেন নয়া কোচ রাহুল দ্রাবিড়।

তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, টি-টোয়েন্টির পর কি তবে ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্বও খোয়াবেন তিনি? এবার শাস্ত্রীর মন্তব্যে সেই জল্পনাই আরো জোরাল হলো।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমকে শাস্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে বিরাট কোহলির নেতৃত্বে লাল-বলের ক্রিকেটে ভারত এক নম্বরে পৌঁছে গেছে। তাই ওর যদি মনে হয় নেতৃত্ব দিয়ে ও ক্লান্ত কিংবা ব্যাটিংয়ে বেশি মনোনিবেশ করতে চায়, যা অদূর ভবিষ্যতে হতেই পারে, তবে সেটা ও-ই ঠিক করবে। তবে এক্ষুণি এমনটা না হলেও আগামিদিনে হতেই পারে।’

এরপরই যোগ করেন, ‘ওয়ানডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। রিবাট বলতে পারে যে ও শুধু টেস্ট অধিনায়কত্বকেই গুরুত্ব দিতে চায়। শারীরিক ও মানসিক সব দিক বিচার করেই নিশ্চয়ই সিদ্ধান্তটা নেবে।’

ভারতীয় ক্রিকেটের অতীত ঘাটলে দেখা যাবে সাধারণ তিন ফরম্যাটে একজন ক্যাপ্টেনকেই বেছে নেয় বোর্ড। খুব বেশি হলে সীমিত ওভার এবং টেস্টে আলাদা অধিনায়ক থাকেন। তাই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় কোহলির ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com