মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

‘সকালে আদালতে আসার পর জানতে পারেন এজলাসে বসা যাবে না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার

রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায়ে ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার নির্দেশনা দেওয়া বিচারক বেগম মোছা. কামরুন্নাহার আজ রোববার সকাল ৯টায় ট্রাইব্যুনালে হাজির হন। প্রস্তুতি ছিল এজলাসে বসে বিচারকাজ করার। কিন্তু সকাল সাড়ে ৯টায় জানতে পারেন, তাকে প্রধান বিচারপতির দপ্তর থেকে এজলাসে না বসার নির্দেশনা দিয়েছেন। ফলে এজলাসে আর ওঠা হয়নি এই বিচারকের। এখনো তিনি খাসকামরায় বসে আছেন।

এর আগে গত ১১ নভেম্বর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় সব আসামিকে রায়ে বেকসুর খালাস দেন আদালত। রায়ে ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার নির্দেশনা দেওয়া বিচারক বেগম মোছা. কামরুন্নাহার। এ নির্দেশনা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার জেরে বিচারপতির দপ্তর এজলাসে না বসার নির্দেশ দিলেন।

নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মহোদয়গণের আলোচনাক্রমে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে ১৪ নভেম্বর সকাল ৯:৩০ ঘটিকা হতে আদালতে না বসার নির্দেশ প্রদান করেছেন। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com