বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা-ভূমিধস, কানাডায় জরুরি অবস্থা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৪২ বার

চলতি সপ্তাহের প্রথমেই শুরু হওয়া ব্যাপক ঝড়ের পর সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে গতকাল বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার বহু মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদে চলে যেতে বলা হয়েছে। জরুরি বিভাগের লোকজন বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে এবং সড়কগুলো সচল করতে কাজ করছেন।

ওয়াশিংটনের কানাডা সীমান্তবর্তী সুমাস শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার শহরটির একজন কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ৭৫ শতাংশ ঘরবাড়িতে পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্ব ভ্যাঙ্কুভারে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কানাডা পুলিশ।

কানাডায় উদ্ধারকাজে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

অন্যদিকে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সুমাস নদীর পানির স্তর দ্রুত বেড়ে যাওয়ায় এমন অবস্থা হয় যে, ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডের উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হচ্ছিল।

অ্যাবটসফোর্ডের মেয়র হেনরি ব্রন বলেন, মহাসড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজটা কঠিন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com