বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড, কপাল খুলল স্কটল্যান্ডের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২১২ বার

২০২২ সালে ফের বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। কিন্তু সেটিতে দেখা যাবে না নিউজিল্যান্ডের যুবাদের। এতে কপাল খুলেছে স্কটল্যান্ডের। বাছাইপর্ব পেরোতে না পারলেও তাদের অনূর্ধ্ব-১৯ দল সুযোগ পেয়ে গেল ২০২২ সালের বিশ্বকাপে।

করোনা মহামারিতে নিউজিল্যান্ডে চলমান বিধিনিষেধের কারণেই এমনটি ঘটতে যাচ্ছে।

নিউজিল্যান্ডে এখনও করোনা বিধিনিষেধ পুরোপুরি শিথিল হয়নি। কঠোর কোয়ারেন্টিন রীতিতে নমনীয়তা আনেনি তারা।

দেশের বাইরে যাওয়ার আগে ও বাইরে থেকে কেউ নিউজিল্যান্ডে গেলে এই কঠোর কোয়ারেন্টিন পালন করতে হয়।

কিউই ক্রিকেট বোর্ডের ধারণা, জুনিয়ররা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করলে তাদের অত্যধিক সময় কোয়ারেন্টিনে কাটাতে হবে, যা স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপে নিউজিল্যান্ড অংশ নেবে না বলে ঠিক করেছে।

মূলত এ কারণেই আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

আগামী ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ২০২২ সালের যুব বিশ্বকাপ। ১৪তম আসরে চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। আর এবার ১৬তম দল হিসেবে যোগ দিচ্ছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ড ছাড়াও এই বিশ্বকাপ দিয়ে বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে উগান্ডার। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০ মাঠে হবে বিশ্বকাপের সব খেলা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২২ এর গ্রুপ-

গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা
গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com