রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হাসানকে তিরস্কার, বাংলাদেশকে জরিমানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২২৪ বার

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর জরিমানা গুণতে হয়েছে বাংলাদেশকে। একই সঙ্গে আইসিসির কাছ থেকে তিরস্কার পেয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। বল হাতে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন পাকিস্তানের পেসার হাসান আলি। এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুণতে হয়েছে টাইগারদের। অধিনায়কসহ দলের সকল খেলোয়াড়কে তাদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ম্যাচসেরা হলেও বাজে আচরণের কারণে ভর্ৎসনা করা হয়েছে পাকিস্তানি পেসার হাসানকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। ঘটনা ম্যাচের প্রথম ইনিংসের ১৭তম ওভারের। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে আউট করার পর ‘সেন্ড অফ’ দিয়েছিলেন হাসান। যা আবার আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১’র অপরাধ।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো মাঠে খেলা চলাকালীন সময়ে কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখাতে পারবে না। এই অপরাধের কারণে হাসানকে তিরস্কার করেছে আইসিসি এবং দিয়েছে একটি ডিমেরিট। গত ২৪ মাসের মধ্যে এটিই হাসানের প্রথম ডিমেরিট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com