বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাসকিনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৫০ বার

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে আঘাত পাওয়ায় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

এ বিষয়ে বিসিবির ডা. দেবাশীষ চৌধুরী জানান, তাসকিনের হাত স্ক্যান করা হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে তার হাতে সেলাই দিতে হয়েছে। তার মাঠে ফিরতে অন্তত সাতদিন সময় লাগবে।

এর আগে আজ সোমবার রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করেন তিনি। বল তালুবন্দি না হয়ে লাগে ডান হাতের ওপরের অংশে। তখন তাসকিনের প্রতিক্রিয়া দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছাড়েন তিনি। বাকি পাঁচ বল করে ওভার সম্পন্ন করেন শহিদুল। পরে আবার মাঠে ফেরেন তাসকিন। ১১তম ওভারে বল করে আবারও মাঠ ছাড়েন। এরপর ইনিংসের শেষদিকে এসে ১৮তম ওভারে বল করেন এই পেসার। ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, আজ রাত সাড়ে ৮টায় টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট থাকলে)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com