রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মুক্তিযোদ্ধা সনদ ৪ লাখ টাকায়ও কাজ না হওয়ায় বৃদ্ধের মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৩ বার

মুক্তিযোদ্ধার সনদ করে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর আলীর কাছ থেকে চার লাখ টাকা নেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চতুর্থ শ্রেণির কর্মচারী সাইফুল ইসলাম। কিন্তু কথা না রাখায় গতকাল রবিবার তার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর রহমানের আদালতে প্রতারণার মামলা করেন ওই বৃদ্ধ। বাদীর জবানবন্দি নিয়ে শাহআলী থানার ওসিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে আদেশ দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী এম কাওসার আহমেদ এ তথ্য জানান।

মামলায় বাদী আকবর আলী অভিযোগ করেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে আপিল কমিটির কাছে আবেদন করেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মচারী সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। আপিল পক্ষে যেতে বাদীর কাছে অফিস খরচ বাবদ চার লাখ টাকা চান আসামি। সরল বিশ্বাসে আকবর আলী ২০১৭ সালের ২ মে কয়েকজনের উপস্থিতিতে তাকে দুই লাখ টাকা দেন। পরে ৭ জুন আসামির ব্যাংক হিসাবে আরও দুই লাখ এক হাজার টাকা পাঠান। কিন্তু আপিল আবেদনে কোনো কাজ না হওয়ায় সাইফুলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন আসামি।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ৭ আগস্ট সাইফুলের বাসায় যান আকবর আলী। তাকে না পেয়ে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ওই দিন রাত ৯টার দিকে বিসিআইসি কলেজের গেটে বাদীর সঙ্গে দেখা করে সাইফুল বলেন, ‘আপনি আমার বাসায় গিয়ে মানসম্মান নষ্ট করেছেন।’

তখন টাকা ফেরত চাইলে উল্টো বলেন, ‘এক হাজার টাকাও ফেরত দেওয়া হবে না।’ সেই সঙ্গে বৃদ্ধ আকবরকে বিভিন্ন ধরনের কটূক্তি এবং মেরে ফেলার হুমকি দেন। আসামি সাইফুল ইসলাম গোপালগঞ্জের কোটালীপাড়ার বন্ধ্যাবাড়ী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com