বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

তাইজুলের জোড়া আঘাতে বাংলাদেশের শুভ সকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২০৭ বার

ঝলমলে রোদের আলোতে সাগরিকার সকালটা যতটা মধুর ছিল। টাইগার স্পিনার তাইজুল ইসলামের বোলিংও ততটাই মুগ্ধকর হলো। তৃতীয় দিনের শুরুতে বল করতে এসে প্রতিপক্ষের দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। অথচ আগের দিন দুই সেশন স্বাগতিক বোলারদের কতই না চেপে রেখে ব্যাট করেছিল পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ১৪৬/২ (৫৯ ওভার)। বাংলাদেশের লিড ১৮৪।

আজ রোববার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান। আগের দিন ‍দুই সেশনে হার না মানা জুটিতে ৫৭ ওভার ব্যাট করে সফরকারীদের ১৪৫ রানের জুটি এনে দিয়েছিলেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। এই যুগলের জুটি বেশি দূর যেতে দেননি তাইজুল। মাত্র এক রান তুলেই ভেঙে দেন তিনি।

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের সামনে উইকেটের বিকল্প ছিল না। কেননা সাগরিকার পিচে নতুন বলে উইকেট তুলতে না পারলে পরে সেটা আর হয়ে উঠে না। গত ৬ সেশনে সেটাই দেখেছি উভয় দল। তবে ইনিংসের শুরুতে বল হাতে সেই কাজটাই করলেন তাইজুল। প্রথম বলে এক রান দিলেও ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ শফিক ও পরের বলে নতুন ব্যাটার আজহার আলীকে ফেরান তিনি। দুজনই ফেরেন লেগ বিফোরের। ১৬৬ বলে দুটি করে চার ছক্কায় ৫২ রান করেন শফিক আর আজহার ফেরেন গোল্ডেন ডাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com