বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ধারণার আগেই ইউরোপে ওমিক্রনের সংক্রমণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ বার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ধারণার আগে থেকেই ইউরোপে ছিল বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ নেদারল্যান্ডসে ১৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নেওয়া দুটি নমুনা পরীক্ষা করে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সেই হিসেবে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার আগেই ওমিক্রন নেদারল্যান্ডসে ছিল। তবে এটা স্পষ্ট না যে ওই দুই ব্যক্তি আফ্রিকার দক্ষিণাঞ্চলে ভ্রমণ করেছিলেন কি না।

এতদিন মনে করা হয়েছিল রোববারে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে প্রথম ওমিক্রন ধরনটি নেদারল্যান্ডসে আসে। দেশটির রাজধানী আমস্টারডামে অবতরণ করা ওই দুই ফ্লাইটের যাত্রীদের মধ্যে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়েছিল।

যদিও ওই দুই নমুনায় ওমিক্রন শনাক্তে এটা মনে হচ্ছে যে ওমিক্রন আগেই নেদারল্যান্ডসে ছিল। তবে সেটা অবশ্য আফ্রিকার দক্ষিণাঞ্চলের আগে নয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও) বলেছে, দক্ষিণ আফ্রিকায় গত ৯ ডিসেম্বর নেওয়া নমুনা থেকে প্রথমবার ওমিক্রন শনাক্ত হয়।

প্রাথমিক পাওয়া তথ্য-প্রমাণ দেখে ডব্লিউেএইচও মনে করছে, ওমিক্রনে পুনর্সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আর বিজ্ঞানীরা বলেছেন, করোনার বিদ্যমান টিকায় বার বার রূপ বদল করা এই ধরনটি কেমন প্রভাব ফেলবে তা জানার জন্য তিন সপ্তাহ সময় লাগবে।

ধারণার আগেই ওমিক্রন দেশে ছিল ঘোষণা দিয়ে মঙ্গলবার নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেল্থ (আরআইভিম) বলেছে, বিশেষ পিসিআর পরীক্ষায় ওই নমুনাগুলোর স্পাইক প্রোটনে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। এটা দেখেই সন্দেহ হচ্ছিল যে ওমিক্রন ধরন… সম্ভবত আছে। যাদের নমুনা নেওয়া হয়েছিল বিষয়টি তাদের জানানো হয়েছে এবং এর উৎস ও যাদের সঙ্গে তারা মিশেছিল তাদের শনাক্তের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com