বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সাজিদের ভেল্কিতে ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের পুঁজিতে ফলোঅন এড়াতে বাংলাদেশ দরকার ছিল শতরান পেরানো। কিন্তু সেটা করতে পারলেন না টাইগার ব্যাটাররা। সফরকারী স্পিনার সাজিদ খানের ভেল্কিতে দেড় সেশনের মতো ব্যাট করে ৮৭ রানে থামালো স্বাগতিকরা। একাই আট উইকেট নেন সাজিদ।

আজ বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা টেস্টের পঞ্চম দিনে আধা ঘণ্টা ব্যাট করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আগের দিন এক সেশনের মতো ব্যাট করা বাংলাদেশ ৭১ রানে সাত ব্যাটসম্যানকে হারানোর পর ৭৬ রানে দিন শেষ করেছিল। পঞ্চম দিন বাকিদের হারিয়ে ফলোঅনে পড়ে গেল।

দিনের শুরুতে ব্যাট করতে আসেন আগের দিনের অপরাজিত ব্যাটার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। কিন্তু দিনের শুরুটা হতাশ করলেন তাইজুল। সাজিদের সপ্তম শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে মাত্র ২ বল মোকাবেলা করেন খালেদ আহমেদ। শাহীন শাহ আফ্রিদির ইয়র্কারে বোল্ড হন তিনি।

সাতে খেলতে নামা সাকিবকে সঙ্গ দিতে পারেননি কেউই। যোগ্য সঙ্গী পেলে হয়তো ফলোঅন এড়াতে পারতেন তিনি। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের হতশ্রী ব্যাটিংয়ের পর তা আর সম্ভব হয়নি। লিড থেকে ২১৩ রান দূরে থেকে ইনিংস গুটিয়ে নিল মুমিনুল হকের দল। ৩৩ রান করে সাজিদের অষ্টম শিকারে পরিণত হন সাকিবও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com