বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জয় দিয়ে অ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২২০ বার

তৃতীয় দিন শেষে রোমাঞ্চকর হয়ে উঠেছিল অ্যাশেজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিশাল লিড পেরিয়ে যাওয়াও তখন সহজ মনে হচ্ছিল দুই প্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় থাকা ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও জো রুটের জন্য। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অজিরা। এক সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে জয় নিয়ে অ্যাশেজ শুরু করে স্বাগতিকরা।

২০২১-২২ অ্যাশেজের প্রথম টেস্ট প্রায় ৫ সেশন বাকি থাকতেই জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪২৫ রানের লিড গড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৯ রানের লিড পেরিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করে। দারুণ লড়াইয়ের আভাস দিলেও শেষমেষ হার দিয়ে অ্যাশেজ শুরু ইংলিশদের। প্রথম ইনিংসে ১৪৭ রান করা ইংলিশরা দ্বিতীয় ইনিংসে থামে ২৯৭ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করতে এসে অজি পেসারদের সামনে দাঁড়াতে পারেননি ইংলিশ ব্যাটাররা। জস বাটলারের সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসে ভর করে ১৪৭ রানে থামে সফরকারীরা। প্যাট কামিন্সের পাঁচ উইকেট শিকারের দিনেই তিন সেশনে ইংলিশদের গুটিয়ে দিয়ে ব্যাটিং শুরু করে অজিরা। দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার। শেষ দশ টেস্টে ৯৫ রান করা এই ব্যাটার অ্যাশেজে এসেই ৯৪ রানের দারুণ এক ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার হয়ে তিনে খেলতে আসা মার্নাস লাবুশানে খেলেন ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে অস্ট্রেলিয়াকে বড় পুঁজির দিকে নিয়ে যায় ট্রাভিস হেড। শেষ উইকেট পর্যন্ত ক্রিজে থাকা এই ব্যাটার করেন ১৫২ রান। তাতেই ৪২৫ রানের সংগ্রহ পায় অজিরা। লিড হিসেবে তাদের ঝুঁলিতে জমা হয় ২৭৮ রান। বল হাতে তিনটি করে উইকেট শিকার করেন অলি রবিনসন ও মার্ক উড।

বড় লিড ও টেস্ট হারের শঙ্কা নিয়ে ব্যাটিং করতে এসে ধাক্কা খায় ইংলিশরা। মাত্র ২৩ রানের মাথায় ররি বার্নসকে হারায় তারা। ১৩ রান করে কামিন্সের শিকার হন তিনি। ৬১ রানের মাথায় আরেক ওপেনার হাসিব হামিদকে (২৭) সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। শুরুতে হোঁচট খেলেও দলকে প্রতিরোধের পথ দেখান অধিনায়ক জো রুট ও ডেভিড মালান।

তৃতীয় দিন রুট ৮৬ ও মালান ৮০ রানে অপরাজিত ছিলেন। তাতেই দারুণ কিছুর আভাস দিচ্ছিল ইংলিশরা। কিন্তু এই যুগলের ১৬১ রানের জুটি চতুর্থ দিনে এসে ভাঙেন নাথান লায়ন। আগের দিনের সঙ্গে দুই রান যোগ করে ফেরেন মালান (৮২)। তিন রান যোগ করে ক্যামেরন গ্রীনের শিকার হন রুট। এরপর ৬৮ রান তুলতেই বাকি ৬ উইকেট হারায় ইংলিশরা। ২০ রানের লিড নিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে গুটিয়ে যায় রুটরা। ছোট সংগ্রহ পেয়ে এক উইকেট হারিয়ে দ্রুত জয় নিশ্চিত করে অজিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com