বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শতাধিক মৃত্যুর আশঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ বার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে কেনটাকি অঙ্গরাজ্যে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার।

গভর্নর বেশিয়ার জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়। এতে বেশি হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন। সেখানে আরও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আরকানসাসের গভর্নর জানিয়েছেন, রাজ্যটিতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। টেনেসি অঙ্গরাজ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ইলিনয় রাজ্যে মারা গেছেন ছয়জন ও মিসৌরিতে দুজন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানতে কথা বলেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ারের সঙ্গে।

কেনটাকিতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে হাজার হাজার অধিবাসী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সহায়তার জন্য কেন্দ্রীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ঝড় বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করবে তার প্রশাসন। যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদের আশ্রয়ের জন্য অস্থায়ী আবাসন তৈরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অন্যদিকে, ইলিনয় অঙ্গরাজ্যে অ্যামাজনের ওয়্যারহাউজের ভবন ধসে ছয়জন নিহত হয় বলে জানা গেছে। অ্যাডওয়ার্ডসভিল ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে অ্যামাজনের ওয়্যারহাউজের একটি ভবন ধসে পড়ে।

শনিবার সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের প্রধান জেমস হুইটফোর্ড জানান, ৪৫ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনাকে ট্র্যাজিক উল্লেখ করে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় তিনি বলেন, ওয়্যারহাউজে ছয়জন নিহত হওয়ার ঘটনায় তিনি মর্মাহত। তিনি তাদের স্বজনদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

সূত্র: সিএনএন, বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com