শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ ৩১ জানুয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ বার

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

তফসিল অনুযায়ী, এই ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আগামী ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি। এ ছাড়া নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com