সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ভিক্যাটের হানিমুনের প্রথম ছবি প্রকাশ্যে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার

ভারতের জয়পুরে প্রাসাদে বিয়ে সেরেছেন বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, যা ছিল বিনোদন জগতে এই বছরের সবচেয়ে আলোচিত বিয়ে। এই বিয়ে ঘিরে আলোচনার শেষ নেই। ইতিমধ্যে মধুচন্দ্রিমা পর্ব শেষ করেছেন এই যুগল। আর সেই ছবি নেট দুনিয়ায় প্রকাশ করে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন ভিক্যাট।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রথম হানিমুনের ছবি পোস্ট করেন ক্যাটরিনা কাইফ। হাতভরা মেহেদি ও চুড়িভর্তি হাতের ছবি শেয়ার করেন বলিউডের এই নববধূ।

ছবির ব্যাকগ্রাউন্ডে সমুদ্র। তার উল্টোদিকে দাঁড়িয়ে মেহেদি হাতের একটি স্ন্যাপ পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী একটি লাল রঙের হার্ট ইমোজি দিয়েছেন। তার পরেই ভাইরাল সেই ছবি।

হুমা কুরেশি, নেহা ধুপিয়ার মতো তারকারা এবং অভিনেতার অনুরাগীরা ক্যাটের পোস্টে কমেন্টও করছেন।

ভারতের ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, একসঙ্গে নতুন প্রোজেক্টের কাজ শুরু করবেন এই জুটি। দুজনের বাজারদর এখন আকাশছোঁয়া, আর নামীদামী ব্র্যান্ডগুলো এখন সেই জনপ্রিয়তাকেই ক্যাশ-ইন করতে চলেছে।

জানা যাচ্ছে, ভিক্যাটকে খুব শিগগিরই একটা বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে। একটা হেলথ প্রোডাক্টের বিজ্ঞাপনী প্রচারের মুখ হবেন এই তারকা যুগল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com