বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মিডিয়া অ্যাট্রাকশন পেতে সৃজিত এসব বলেছে, দাবি সাকিবের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্ট। এই টেস্টের শেষ ইনিংসের দিন ছিল বৃষ্টি। আর সেই বৃষ্টি বিঘ্নিত ইনিংসটিতে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। সেদিন মাঠের খেলার বদলে হঠাৎ আলোচনায় চলে আসেন রুপালি পর্দার দুই তারকা কলকাতা খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী এবং তার সহধর্মিনী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গ্যালারিতে বসে খেলা দেখা দুই তারকা এক পর্যায়ে প্রেসবক্সে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

ওইদিন কথায় কথায় সৃজিত মুখার্জী বলেছিলেন, বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তিনি বায়োপিক বানাতে চান। সেজন্যই তিনি সাকিবের খেলা দেখতে মাঠে এসেছেন। সেদিন সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্টও করেন সৃজিত। সাকিব ছাড়াও তিনি দুই সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা ও রকিবুল হাসানের বায়োপিক তৈরিতেও আগ্রহ দেখান। এবার সৃজিতের সেই দাবি এক কথায় উড়িয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!

ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র’কে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব আল হাসান দাবি করেছেন, ‘মিডিয়া হাইপ তোলার জন্যই নাকি সৃজিত এমন কথা বলেছেন!’

সাকিবের দাবি, ‘সৃজিতের বক্তব্য শুনে তার কাছে মনে হয়েছে মিডিয়া অ্যাট্রাকশন পাওয়ার জন্যই উনি এটা বলেছেন। তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com