বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৩১ বার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। স্থানীয় সময় গতকাল সোমবার এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি টিকা নেননি। তার শারীরিক অবস্থা ভালো ছিল না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গতকাল জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে অমিক্রনের প্রকোপ আরও বেশি। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যেসব মানুষের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com