বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আফ্রিকার ৮ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার

করোনার নতুন ধরন ‘অমিক্রন’ শনাক্ত হওয়ার পর আফ্রিকার যে আটটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনবিসি। যে দেশগুলোর ওপর এ নিষেধাজ্ঞা ছিল সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউয়ি।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। কারণ বিশেষজ্ঞরা এখন নিশ্চিত হতে পেরেছেন, যে টিকাগুলো যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো করোনার অমিক্রনের সংক্রমণ রোধে কার্যকর।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধিতে আফ্রিকার দেশ থেকে আসা ভ্রমণকারীরা কোনো প্রভাব ফেলবে না বলেও জানান বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত নভেম্বর করোনার এই নতুন ধরন শনাক্ত হয়। এরপর ২৯ নভেম্বর আফ্রিকার দেশগুলো থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই সময় বাইডেনের সমালোচনা করেছিলেন বিশেষজ্ঞরা। কারণ তাদের মতে, এ ভ্রমণ নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com