বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ বার

প্রথম ম্যাচের মতো নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ।

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ কুয়েতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে টাইগার যুবারা।

শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ২৯১ রান জমা করেছে বাংলাদেশ।

যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফিজুল। দেখেশুনে খেলে ১১৯ বলে ১১২ রান করেছেন।  এরপর আউট হয়ে ফেরেন। তার এই শতকে ১২টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে।

দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এস এম মেহরব হোসেনের। ২৪ বলে ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন।

শেষদিকে ৪ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। জিততে হলে ২৯২ রানের পাহাড় ডিঙাতে হবে কুয়েতকে।

সংক্ষিপ্ত স্কোর

টস : কুয়েত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/১০ (৪৯.২ ওভার)
মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০
সাদিক ৪০/৩, উমর ৪৫/২

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com