শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের সম্মাননা এন মজুমদারকে

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৯ বার

নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক শীতকালিন অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানান হয়েছে। নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা কনফারেন্স হলে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্মাননা জানানো হয়। নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলিপ নাথের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম পরিচালক রোকেয়া আক্তারের পরিচালনায় এ অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সহ মূলধারার রাজনীতিকরাও ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
এসময় নিউইয়র্কে অভিবাসী সমাজের অগ্রযাত্রা, নানা ক্ষেত্রে অভিবাসীদের অবদান সহ মূলধারায় সম্পর্ক উন্নয়নের বিষয় ওঠে আসে। বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সহ মূলধারার রাজনীতিকরা সবসময় ইমিগ্র্যান্ট কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমেরিকার অর্থনীতি, রাজনীতিসহ সর্বক্ষেত্রে অভিবাসীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটিকে তারা তাদের অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com