বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

৬৮ রানে শেষ ইংল্যান্ড, ইনিংসে জিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ারই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১৮ বার

শেষ পর্যন্ত ইনিংসেই হেরে গেল ইংল্যান্ড। তাদের ইনিংস ও ১৪ রানে হারিয়ে দিয়ে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে ৩-০ এগিয়ে গেল অজিরা।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া স্কট বোলান্ডের সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৬৮ রানে। ভিক্টোরিয়ার এই ডানহাতি ফাস্ট বোলার চার ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।

মঙ্গলবার তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় দিনই ৩১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল তাদের। আশা ছিল জো রুট এবং বেন স্টোকস যদি একটা বড় রানের জুটি তৈরি করতে পারেন। তৃতীয় দিন ৫০ মিনিটের বেশি স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস।

দিনের পঞ্চম ওভারে প্রথম ধাক্কা দেন মিচেল স্টার্ক। তার বলে বোল্ড হন স্টোকস। ১১ রান করে আউট হন তিনি। সামনের পায়ে গিয়েও স্টার্কের ভিতরে ঢুকে আসা বলের গতি সামলাতে পারেননি স্টোকস।

বাকিটা ছিল বোলান্ডের পেস বোলিংয়ের প্রদর্শনী। জনি বেয়ারস্টোকে (৫) এলবিডব্লিউ করেন। পরের ওভারেই বোলান্ড ফিরিয়ে দেন রুটকে। তার বলে স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেলেন রুট। ইংরেজ অধিনায়ক ২৮ রান করেন। নিজের চতুর্থ ওভারে বোলান্ড তুলে নেন মার্ক উড এবং অলি রবিনসনের উইকেট। দু’জনের কেউই রান করতে পারেননি। জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে খেলা শেষ করে দেন ক্যামেরন গ্রিন।

ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে অজিরা জেতে ২৭৫ রানে। চতুর্থ টেস্ট সিডনিতে ৫ জানুয়ারি থেকে। শেষ টেস্ট হোবার্টে শুরু ১৪ জানুয়ারি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com