রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

দেশে আরও ৪ জনের ওমিক্রন শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার

দেশে নতুন করে আরও চারজনের দেহে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে সাতজনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একজন ও রাতে তিনজনের দেহে ভাইরাসটি পাওয়া যায়।

বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া নমুনায় এ ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে। এর আগে সোমবার রাতে দেশে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দুজনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দুজনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com