বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২১৪ বার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন হাফিজ। তবে আরো কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই পাকিস্তান সুপার লীগের দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার।

২০২০ সালের জানুয়ারিতেই অবসরের ইঙ্গিত দেন হাফিজ। তখন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক অঙ্গনে আর দেখা যাবে না তাকে। তবে করোনার কারণে আসর পিছিয়ে যায়। এরপর গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন হাফিজ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালটাই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০০৩-এ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় হাফিজের।

তিন বছর পর ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ফরম্যাট থেকে ২০১৮ সালে অবসর নেন তিনি। সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন গত বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে।

টেস্টে ৫৫ ম্যাচে ৩৭.৬৪ গড়ে হাফিজের সংগ্রহ ৩৬৫২ রান। রয়েছে ৫৩ উইকেট। ২১৮ ওয়ানডেতে ৩২.৯০ গড়ে ৬৬১৪ রানের পাশাপাশি নিয়েছেন ১৩৯ উইকেট। আর ১১৯ টি-টোয়েন্টিতে ২৫১৪ রান এবং ৬১ উইকেট রয়েছে হাফিজের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com