বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নির্ধারিত সময়ে পৌঁছেনি ব্যালট, আড়াই ঘণ্টা পর ভোট শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৭১ বার

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে আড়াই ঘণ্টা পর ব্যালট পেপার পৌঁছেছে। এ কারণে ওইসব কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টার পরিবর্তে সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়।

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রগুলো হলো- উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘুটিয়া উমর আলী উচ্চ বিদ্যালয় ও বাঘুটিয়া দাখিল মাদ্রাসা।

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখানকার যাতায়াত ব্যবস্থা অনেক কঠিন। কুয়াশার কারণে নদীপথে ট্রলারটি দিক হারিয়ে ফেলায় নির্দিষ্ট সময়ে ব্যালট পেপার পৌঁছতে পারেনি।

তবে ভোটারদের ভোট নিতে যত সময় লাগবে ততক্ষণ ভোটগ্রহণ চলবে বলে জানান জেলা নির্বাচন অফিসার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com