বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জোকোভিচকে বিমানবন্দরে আটকে দিলো অস্ট্রেলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ বার

পুরুষদের টেনিসে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনে খেলার সুযোগ দিতে কোভিড টিকার বাধ্যবাধকতা শিথিল করে তাকে ভিসা দিয়েছিল দেশটি। কিন্তু ভিসা বাতিল করে নাটকীয়ভাবে তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। খবর রয়টার্সের।

আজ বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়। কয়েক ঘণ্টা বসিয়ে রেখে পরে জানানো হয়, অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে শর্তপূরণ না হওয়ায় তাকে ফেরত পাঠানো হবে।

এই তারকা ক্রীড়াবিদের ক্ষেত্রে ভিসার শর্ত শিথিল করা নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই নাটকীয় এই পদক্ষেপ নিলো অস্ট্রেলিয়া সরকার। বিবিসি জানিয়েছে, জোকেভিচকে পরবর্তী কোনো ফ্লাইটে তুলে দেওয়ার জন্য আপাতত সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয়েছে।

করোনাভাইরাসের টিকা নিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি জোকোভিচ। অবশ্য গতবছর তিনি বলেছিলেন, তিনি টিকা দেওয়ার পক্ষে নন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com