বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

মেক্সিকোয় অজ্ঞাত গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ বার

মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। এর আগে মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে কে বা কারা একটি গাড়ি ফেলে যায়। মাজদা এসইউভি ওই গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়।

পরে মধ্যাঞ্চলীয় এই প্রদেশটির গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তার ভাষায়, ‘অভিযুক্ত দু’জন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল। এছাড়া নিহতদের দেখে মনে হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com