বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ওয়ানডেতে বর্ষসেরা বাবর, টি-টোয়েন্টিতে রিজওয়ান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২১২ বার

পাকিস্তানের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক বাবর আজম।

আর টি-টোয়েন্টিতে বর্ষসেরার খেতাব জিতেছেন দলটির উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

বৃহস্পতিবার ৮টি ক্যাটাগরিতে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সেখানে বাবর-রিজওয়ানের খেতাব ছাড়াও পুরস্কার পেয়েছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।  এ বছর ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দি ইয়ার খেতাব জিতেছেন তিনি।  আর ইমার্জিং ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

টি-টোয়েন্টির বর্ষসেরা রিজওয়ান মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দি ইয়ারও হয়েছেন।  আর টেস্টে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার হাসান আলি।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা হয়েছেন নিদা দার।

একনজরে পিসিবির বর্ষসেরাদের তালিকা

ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দি ইয়ার– শাহীন শাহ আফ্রিদি
ইমার্জিং ক্রিকেটার অব দি ইয়ার– মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
ওয়ানডে ক্রিকেটার অব দি ইয়ার– বাবর আজম
টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার– হাসান আলী
টি-টোয়েন্টি ক্রিকেটার অব দি ইয়ার– মোহাম্মদ রিজওয়ান
উইমেনস ক্রিকেটার অব দি ইয়ার– নিদা দার
ডমেস্টিক ক্রিকেটার অব দি ইয়ার– শাহিবজাদা ফারহান
মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দি ইয়ার– মোহাম্মদ রিজওয়ান
আম্পায়ার অব দি ইয়ার– আসিফ ইয়াকুব
স্পিরিট অব ক্রিকেট– বিশ্বকাপে নামিবিয়ার ড্রেসিংরুমে গিয়ে পাকিস্তানের অভিবাদন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com