বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না : হানিফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ বার

দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে আর কোনোদিন অসাংবিধানিক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ‘অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না, তাই এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই।’

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে হানিফ বলেন, ‘বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি, তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com