বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

আজ দেশে ফিরছেন মুমিনুলরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ বার

নিউজিল্যান্ডের মাটিতে দারুণ এক সফর কাটিয়ে অবশেষে দেশের পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে আজ শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন মুমিনুল হকরা। কিউইদের মাটিতে প্রথমবার জয় পাওয়া ও সিরিজ ড্র করে ফেরার স্বস্তি নিয়ে দেশে পা রাখবেন ক্রিকেটাররা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তিন দিনে শেষ হওয়ার পর দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই দেশে ফিরেছিলেন। বিপিএলের পর আফগানিস্তান সিরিজ, তাই দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড থেকে দেশের ধরেছেন মুমিনুলরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com