বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লিওয়ানডস্কি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২১২ বার

ডিসেম্বরের গোড়ায় সপ্তম ব্যালন ডি’ওর জিতেছিলেন লিও মেসি। শেষ ল্যাপে বাঁ পায়ের জাদুকরের কাছে হার মানতে হয়েছিল রবার্ট লিওয়ানডস্কিকে। ‘ফ্রান্স ফুটবল’ নামক ম্যাগাজিনটির দেয়া ওই সিদ্ধান্ত অনেকেই সেদিন মেনে নিতে পারেননি। ‘শুধুমাত্র অনুষ্ঠানের গ্ল্যামার বাড়ানোর জন্যই নাকি মেসিকে পুরস্কার পাইয়ে দেয়া হয়েছে’- এমন অভিযোগও উঠেছিল। কিন্তু সোমবার, জুরিখে ফিফা বর্ষসেরা পুরস্কার মঞ্চে দেখা গেল উল্টা ছবি। মেসিকে টপকে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন লিওয়ানডস্কি। মাস ঘুরতে না ঘুরতেই মধুর বদলা।

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করতেই আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠেন লিওয়ানডস্কি। করোনার কারণে এবার ভার্চুয়াল পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
বর্ষসেরা হওয়ার পর লিওয়ানডস্কি বলেন, ‘আমি গর্বিত। এটা বিরাট এক সম্মান। ধন্যবাদ জানাতে চাই কোচ ও দলের প্রত্যেক সদস্যকে। ওরাও এই ট্রফির ভাগিদার।’ শুক্রবারই দৌড়ে থাকা তিন ফুটবলারের নাম ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মেসি ছাড়াও লিওয়ানডস্কি এবং মোহাম্মদ সালাহ ছিলেন তালিকায়। তবে লড়াইটা ছিল মেসি-লিওয়ানডস্কির মধ্যে।

সেরা কোচের পুরস্কার জিতেছেন চেলসির টমাস টুচেল।
সূত্র : বর্তমান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com