বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কেনিয়াকে ৪৫ রানে গুটিয়ে বিশাল জয় টাইগ্রেসদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২১৬ বার

কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ নারী দল। বুধবার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে কেনিয়াকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা।

মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কেনিয়ার মেয়েরা গুড়িয়ে যায় মাত্র ১২ দশমিক ৫ ওভারেই। ১২৫ রান তাড়ায় করতে পারে কেবল ৪৫ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ইনিংস কেবল শ্যারন জুমার। তিনি খেলেন ২০ বলে ২৪ রানের ইনিংস।

প্রথমে ব্যাটে নেমে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে সালমা খাতুন আর রিতু মনির দারুণ এক জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজ জার্সিধারীরা। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস। তাদের এ সঙগ্রহে বিশাল জয় আসে বাংলাদেশের।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের টাইগ্রেসরা। মালয়েশিয়ার নারীদের দেয়া ৫০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই তুলে নেয় জ্যোতি-রুমানারা।

আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবার আরো একটি নতুন মিশনের সামনে বাংলাদেশ দল। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। এ বছর ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে গেমসের মূল পর্ব। এর আগে মালয়েশিয়ায় শুরু হয়েছে বাছাইপর্বের লড়াই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com