বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৩ বাংলাদেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ বার

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে একসঙ্গে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। আজ বৃৃহস্পতিবার ২০২১ সালে এই ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন ক্রিকেটার। অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্ব দেওয়া বাবর আজম। তার সঙ্গে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফখর জামান।

বিবেচিত সময়ে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৯ দশমিক ৫৭ গড়ে তিনি করেছেন ২৭৭ রান। বল হাতের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন সাকিব। ১৭ দশমিক ৫২ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালের শুরুতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাকিব।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ :

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জেনেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামেরা (শ্রীলঙ্কা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com