বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘৫ থেকে ১১ বছর বয়সীরা নিতে পারবে ফাইজারের টিকা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৫০ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা প্যানেল শুক্রবার ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকার স্বল্প পরিমাণের একটি ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেয়ার সুপারিশ করেছে।

এই সুপারিশের আগে এ সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাকরণ সম্পর্কিত স্ট্র্যাটেজিক এডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট বা কৌশলগত উপদেষ্টা দলের বিশেষজ্ঞদের বৈঠকে পরে এই কোম্পানির টিকা মূল্যায়ন করে। ডব্লিউএইচও এর আগে ১২ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়ার সুপারিশ করেছিল।

শুক্রবার একটি ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় এসএজিইয়ের চেয়ারম্যান আলেজান্দ্রো ক্রাভিওটো সাংবাদিকদের বলেন, কমিটির মতে ৫-১১ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে কম অগ্রাধিকার দেয়া উচিত। তবে কেবল ওই সব শিশু যাদের আগে থেকে কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই টিকা দিতে হবে।

কম বয়সী জনগোষ্ঠীর জন্য প্রস্তাবিত ডোজ হচ্ছে ৩০ মাইক্রোগ্রামের পরিবর্তে ১০ মাইক্রোগ্রাম।

ক্রাভিওটো বলেন, প্যানেল আরো সুপারিশ করছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার ৪ থেকে ৬ মাস পরে বুস্টার ডোজ নেয়া উচিত।

তিনি বলেন, স্বাস্থ্য এবং অন্য ফ্রন্টলাইনে কর্মরত কর্মীদের সাথেই বয়স্কদেরও বুস্টারের জন্য অগ্রাধিকার দেয়া উচিত।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com