শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যশোরে বাস ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৪ বার

যশোরে পৃথক স্থানে বাস ও মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় জেলার চৌগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মণিরামপুর পৌর এলাকার দুর্গাপুরের ইব্রাহীম হোসেনের ছেলে শিহাব হোসেন (২৫) ও উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামের মৃত আরশাদ উল্লাহর ছেলে আবু তাহের (৮০)।

মণিরামপুর উপজেলার চিনাটোলা পালপাড়ায় এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হন।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, চিনাটোলা পালপাড়ায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, চৌগাছা উপজেলার মোকামতলা মোড় এলাকায় ওই দিন দুপুরে চৌগাছা-পুড়াপাড়া সড়ক মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে চৌগাছা-পুড়াপাড়া সড়কের মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল বৃদ্ধ আবু তাহেরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com