বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পাকিস্তানের রিজওয়ান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২১১ বার

সীমিত ওভারের ক্রিকেটে ২০২১ সালটা মোহাম্মদ রিজওয়ানের জন্য ছিল ইর্ষণীয় সাফল্যের। বছরজুড়েই দারুণ ফর্মে ছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটার।

দুর্দান্ত সব ইনিংস খেলে প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক।

এবার দুরন্ত পারফরম্যান্সের আরও একটি স্বীকৃতি পেলেন তিনি। রিজওয়ানকে গেল বছরে টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে আইসিসি। এককথায় রিজওয়ানের টি-টোয়েন্টি ক্যারিয়ারকে সোনায় মুড়িয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

রিজওয়ানের বর্ষসেরার খবর টুইট করেছে আইসিসি।  সেখানে বলা হয়েছে— ‘দারুণ ধারাবাহিকতা, অদম্য ক্রিকেটীয় স্পিরিট ও কিছু দুর্দান্ত ইনিংস— আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার ২০২১ সালে অবিস্মরণীয় একটা বছরই কাটিয়েছেন।’

এর আগে পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মোহাম্মদ রিজওয়ান।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন হাসান আলি, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিও। তাদের পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নেন ২৯ বছর বয়সি এ উইকেটকিপার ব্যাটার।

 

পুরো বছরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন রিজওয়ান। গেল বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের এক ইনিংস খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত।
বিশেষ করে ভারতের বিপক্ষে তার সেই ইনিংসটি স্মরণীয় থাকবে পাকিস্তানি সমর্থকদের মাঝে।তার অপরাজিত ৭৯ রানে ভর করেই সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পেয়েছিল পাকিস্তান।

গেল বছর ৯ টেস্ট খেলে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪৫৫ রান করেন রিজওয়ান। ওয়ানডেতে এক ফিফটিতে করেন ১৩৪ রান। তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ১৩২৬ রান করেন তিনি।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২ হাজার ৩৬ রান করেন এই পাকিস্তানি তারকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com