বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিপিএলে বন্ধু, জাতীয় দলে শত্রু!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২১৯ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় এসেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। গতকাল বুধবার ঢাকায় আসার পর আজ বৃহস্পতিবার চট্টগ্রামে থাকা সাকিব, সোহানদের সঙ্গে যোগ দেবেন তিনি। এরপর একদিনের অনুশীলন শেষে ম্যাচেও দেখা যাবে এই ক্রিকেটারকে।

বিপিএলের পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আফগানদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের। তার আগেই বরিশাল দলে মুজিবকে সতীর্থ হিসেবে পেয়ে বেশ ফুরফুরে টাইগার ক্রিকেটাররা।

বিপিএলের এই বন্ধুকে জাতীয় দলে শত্রুর ভূমিকায় পাওয়ার আগেই তার বলে নিজেদের প্রস্তুত করে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নেটে মুজিবের ঘূর্ণিতে অভ্যস্ত হতে চান বলেও জানান তিনি।

সোহান বলেন, ‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যান যারা আছেন, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’

আগামী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। টানা দুই ম্যাচ হারের পর ওই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ইঙ্গিত বরিশালের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com