সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ওমিক্রনে মৃত্যু বেড়েছে ৪ গুণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ বার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে চারগুণ।

রোববার সকালে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকাদান ও করোনার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ওমিক্রনের কারণে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে চারগুণ।
ওমিক্রনের মধ্যেও শিক্ষার্থীদের ঘোরাফেরার বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের কারণে স্কুল বন্ধ আছে। কিন্তু অনেক অভিভাবক সন্তানদের নিয়ে কক্সবাজার বা অন্য কোথাও যাচ্ছেন। এটা দুঃখজনক।

করোনার টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ১২ বছর বয়স থেকে শিক্ষার্থীদের টিকা দিচ্ছিলাম। এখন এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

মন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছরের বেশি বয়সি সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে। রোববার থেকেই তা শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com